Exodus 23:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি পথে তোমাকে রক্ষা করতে এবং আমি যে স্থান তৈরি করেছি সেই স্থানে তোমাকে নিয়ে যেতে তোমার আগে এক জন ফেরেশতা প্রেরণ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, পথে তোমাকে রক্ষা করার জন্য ও যে স্থানটি আমি তৈরি করে রেখেছি, সেখানে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে এক দূত পাঠাচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে, এবং আমি যে স্থান প্রস্তুত করিয়াছি, সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্রে অগ্রে এক দূত প্রেরণ করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে, এবং আমি যে স্থান প্রস্তুত করিয়াছি, সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্র্রে এক দূত প্রেরণ করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে জায়গা আমি ঠিক করে রেখেছি সেখানে তোমাদের নিয়ে যাবার জন্য এবং পথে রক্ষা করবার জন্য আমি তোমাদের আগে আগে একজন দূতকে পাঠিয়ে দিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে জায়গা আমি ঠিক করে রেখেছি সেখানে তোমাদের নিয়ে যাবার জন্য এবং পথে রক্ষা করবার জন্য আমি তোমাদের আগে আগে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাত্রাপথে তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য এবং তোমাদের জন্য যে স্থান আমি নির্দিষ্ট করে রেখেছি সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার দূতকে আমি তোমাদের অগ্রণী করে পাঠাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “দেখ তোমাদের জন্য আমি একজন দূত পাঠাচ্ছি| আমি তোমাদের জন্য যে স্থান নির্বাচন করেছি তোমাদের সেইখানে নিয়ে যাওয়ার জন্য আমার পাঠানো দূত তোমাদের নেতৃত্ব দেবে| ঐ দূত তোমাদের রক্ষা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, পথের মধ্যে তোমাকে রক্ষা করতে এবং আমি যে জায়গা প্রস্তুত করেছি, সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে তোমার আগে আগে এক দূত আমি পাঠিয়ে দিয়েছি।