Exodus 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কথা মেনে চলবে এবং তাতে মনোযোগ দেবে, তাঁর অসন্তোষ জন্মাবে না; কেননা তিনি তোমাদের অধর্ম মাফ করবেন না; কারণ তাঁর অন্তরে আমার নাম রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কথায় মনোযোগ দিয়ো এবং তিনি যা কিছু বলেন তা শুনো। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না; তিনি তোমার বিদ্রোহ ক্ষমা করবেন না, যেহেতু তাঁর মধ্যে আমার নাম আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহা হইতে সাবধান থাকিও, এবং তাঁহার রবে অবধান করিও, তাঁহার অসন্তোষ জন্মাইও না; কেননা তিনি তোমাদের অধর্ম্ম ক্ষমা করিবেন না; কারণ তাঁহার অন্তরে আমার নাম রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহা হইতে সাবধান থাকিও, এবং তাঁহার রবে অবধান করিও, তাঁহার অসন্তোষ জন্মাইও না; কেননা তিনি তোমাদের অধর্ম ক্ষমা করিবেন না; কারণ তাঁহার অন্তরে আমার নাম রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তাঁর কথা শুনবে এবং তা মেনে চলবে। তোমরা তাঁর বিরুদ্ধে মন তেতো কোরো না। তোমাদের বিদ্রোহ তিনি ক্ষমা করবেন না, কারণ আমিই তাঁর মধ্যে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তার কথা শুনবে এবং তা মেনে চলবে। তোমরা তার বিরুদ্ধে মন তেতো কোরো না। তোমাদের বিদ্রোহ তিনি মাফ করবেন না, কারণ আমিই তার মধ্যে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে তোমরা শ্রদ্ধা কর, তাঁর কথা শুনো। তাঁর বিরুদ্ধাচরণ করো না, তাহলে তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। কারণ তিনি আমারই প্রেরিত দূত। আমার ক্ষমতা তাকে আমি অর্পণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দূতকে অমান্য না করে তাকে অনুসরণ করো| তার বিরুদ্ধে কখনও অসন্তোষ প্রকাশ করো না| ঐ দূতের শরীরে আমার শক্তি আছে; সুতরাং সে কোনরকম অন্যায় বরদাস্ত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর প্রতি সাবধান থেকো এবং তাঁর রবে মান্য কোরো, তাঁর অসন্তোষ জন্মাইও না; কারণ তিনি তোমাদের অধর্ম্ম সকল ক্ষমা করবেন না; কারণ তাঁর হৃদয়ে আমার না ম রয়েছে।