Exodus 23:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের সেবা করো; তাতে তিনি তোমার খাদ্যে ও পানীয়ে দোয়া করবেন এবং আমি তোমার মধ্য থেকে রোগ দূর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা কোরো, এবং তাঁর আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বজায় থাকবে। তোমার মধ্যে থেকে আমি সব রোগব্যাধি দূর করে দেব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্ব্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কেবল তোমাদের ঈশ্বর সদাপ্রভুরই, অর্থাৎ আমারই সেবা করবে। তাতে তোমাদের খাবার ও জলের উপরে আমার আশীর্বাদ থাকবে এবং আমিই তোমাদের সব অসুখ-বিসুখ দূর করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কেবল তোমাদের মাবুদ আল্লাহ্রই, অর্থাৎ আমারই এবাদত করবে। তাতে তোমাদের খাবার ও পানির উপরে আমার দোয়া থাকবে এবং আমিই তোমাদের সব অসুখ-বিসুখ দূর করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করবে তোমরা, তাহলে আমার আশীর্বাদে তোমাদের অন্নজলের সংস্থান হবে, তোমাদের সকল রোগব্যাধিও দূর করব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সর্বদা তোমাদের প্রভুর সেবা অবশ্যই করবে| আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব| আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সরিয়ে নেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর অর্থাৎ আমাকে সেবা কোরো; যদি তোমরা তা কর, তাতে আমি তোমার রুটি ও জলে আশীর্বাদ করব এবং আমি তোমার মধ্য থেকে রোগ দূর করব।