Exodus 23:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার আগে আমার ত্রাস প্রেরণ করবো এবং তুমি যে সমস্ত জাতির কাছে উপস্থিত হবে তাদেরকে অস্থির করবো ও তোমার দুশমনদেরকে তোমা থেকে ফিরিয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার আগে আগে আমি আমার আতঙ্ক পাঠিয়ে দেব এবং যেসব জাতি তোমার সম্মুখীন হবে, তাদের প্রত্যেককে আমি বিশৃঙ্খল করে তুলব। তোমার সব শত্রুকে আমি পিছু ফিরে পালাতে বাধ্য করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার অগ্রে অগ্রে আমাবিষয়ক ত্রাস প্রেরণ করিব; এবং তুমি যে সকল জাতির নিকটে উপস্থিত হইবে, তাহাদিগকে ব্যাকুল করিব, ও তোমার শত্রুগণকে তোমা হইতে ফিরাইয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার অগ্রে আমাবিষয়ক ত্রাস প্রেরণ করিব; এবং তুমি যে সকল জাতির নিকটে উপস্থিত হইবে তাহাদিগকে ব্যাকুল করিব, ও তোমার শত্রুগণকে তোমা হইতে ফিরাইয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যে সব জাতির কাছে যাবে তাদের মনে আমার সম্বন্ধে একটা ভয়ের ভাব আমি আগেই জাগিয়ে দেব এবং তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব। তোমাদের সব শত্রুরা পিছন ফিরে পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যে সব জাতির কাছে যাবে তাদের মনে আমার সম্বন্ধে একটা ভয়ের ভাব আমি আগেই জাগিয়ে দেব এবং তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব। তোমাদের সব শত্রুরা পিছন ফিরে পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পুরােভাগে থেকে আমি সকলের মনে ত্রাসের সঞ্চার করব। যাত্রাপথে যে সব জাতির সম্মুখীন হবে তোমরা, তাদের আমি ছত্রভঙ্গ করে দেব। তোমাদের শত্রুপক্ষকে পৃষ্ঠপ্রদর্শন করতে বাধ্য করব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যখন তোমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে তখন আমি তোমাদের শক্তি জোগাবো| তোমাদের শত্রুদের যাতে তোমরা হারাতে পারো তাতে আমি সাহায্য করব| তোমাদের শত্রুরা হতচকিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার আগে আগে আমার বিষয়ে ভয় দেব এবং তুমি যে সব জাতির কাছে যাবে তাদেরকে আঘাত করব ও তোমার শত্রুদেরকে তোমার থেকে ফিরিয়ে দেব।