Exodus 23:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার আগে ভিমরুল পাঠাব; তারা হিব্বীয়, কেনানীয় ও হিট্টিয়কে তোমার সম্মুখ থেকে তাড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়দের তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার আগে আগে ভিমরুল পাঠিয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে তাড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়দের তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবার জন্য আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিব্বীয়, কেনানীয় ও হিট্টীয়দের তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবার জন্য আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয় জাতিদের বিতাড়িত করার জন্য তাদের মধ্যে আমি ভীমরুল পাঠিয়ে ত্রাসের সঞ্চার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আগে একটা ভীমরুল পাঠাব| সেই তোমাদের শত্রুদের জোর করে তাড়িয়ে দেবে| হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়রা তোমাদের দেশ ত্যাগ করে পালাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমার আগে আগে ভীমরুল পাঠাব; যারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সামনে থেকে বের করে দেবে।