Exodus 23:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে পর্যন্ত বর্ধিত হয়ে দেশ অধিকার না কর, সেই পর্যন্ত তোমার সম্মুখ থেকে তাদেরকে ক্রমে ক্রমে তাড়িয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সামনে থেকে আমি তাদের একটু একটু করে তাড়িয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত তুমি সংখ্যায় যথেষ্ট পরিমাণে বেড়ে দেশের দখল নিতে পারছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে পর্য্যন্ত বর্দ্ধিত হইয়া দেশ অধিকার না কর, তাবৎ তোমার সম্মুখ হইতে তাহাদিগকে ক্রমে ক্রমে খেদাইয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে পর্যন্ত বর্ধিত হইয়া দেশ অধিকার না কর, তাবৎ তোমার সম্মুখ হইতে তাহাদিগকে ক্রমে ক্রমে তাড়াইয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সংখ্যায় বেড়ে গিয়ে সারা দেশটা অধিকার করে না নেওয়া পর্যন্ত আমি সেই জাতিদের কিছু কিছু করে দেশ থেকে তাড়িয়ে বের করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সংখ্যায় বেড়ে গিয়ে সারা দেশটা অধিকার করে না নেওয়া পর্যন্ত আমি সেই জাতিদের কিছু কিছু করে দেশ থেকে তাড়িয়ে বের করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জনসংখ্যা বর্ধিত হয়ে গোটা দেশ দখল না করা পর্যন্ত আমি তাদের কিছু কিছু করে ক্রমান্বয়ে বিতাড়িত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি খুব ধীরে ধীরে ঐ মানুষগুলোকে তোমাদের দেশ থেকে তাড়াব| তোমরাও ক্রমশঃ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে আর আমিও ওদের একে একে তাড়াতে থাকব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিবর্তে, তুমি যে পর্যন্ত এগিয়ে গিয়ে দেশ অধিকার না কর, ততক্ষণ তোমার সামনে থেকে তাদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দেব।