Exodus 23:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোহিত সাগর হতে ফিলিস্তিনীদের সমুদ্র পর্যন্ত এবং মরুভূমি হতে ফোরাত নদী পর্যন্ত তোমার সীমা নিরূপণ করবো; কেননা আমি সেই দেশবাসীদেরকে তোমার হাতে তুলে দেব এবং তুমি তোমার সম্মুখ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত আমি তোমার সীমানা স্থাপন করব। যারা সেই দেশে বসবাস করে তাদের আমি তোমার হাতে তুলে দেব, এবং তোমার সামনে থেকে তুমি তাদের তাড়িয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সূফসাগর অবধি পলেষ্টীয়দের সমুদ্র পর্য্যন্ত, এবং প্রান্তর অবধি [ফরাৎ] নদী পর্য্যন্ত তোমার সীমা নিরূপণ করিব; কেননা আমি সেই দেশনিবাসীদিগকে তোমার হস্তে সমর্পণ করিব, এবং তুমি তোমার সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সূফসাগর অবধি পলেষ্টীয়দের সমুদ্র পর্যন্ত, এবং প্রান্তর অবধি [ফরাৎ] নদী পর্যন্ত তোমার সীমা নিরূপণ করিব; কেননা আমি সেই দেশনিবাসীদিগকে তোমার হস্তে সমর্পণ করিব, এবং তুমি তোমার সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এক দিকে লোহিত সাগর থেকে পলেষ্টীয়দের দেশের সাগর পর্যন্ত এবং অন্য দিকে মরু-এলাকা থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমাদের দেশের সীমানা আমি স্থির করে দেব। সেই দেশে যারা বাস করছে তাদের আমি তোমাদের হাতে তুলে দেব আর তোমাদের সামনে থেকে তোমরা তাদের তাড়িয়ে বের করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এক দিকে লোহিত সাগর থেকে ফিলিস্তিনীদের দেশের সাগর পর্যন্ত এবং অন্য দিকে মরুভূমি থেকে ফোরাত নদী পর্যন্ত তোমাদের দেশের সীমানা আমি স্থির করে দেব। সেই দেশে যারা বাস করছে তাদের আমি তোমাদের হাতে তুলে দেব আর তোমাদের সামনে থেকে তোমরা তাদের তাড়িয়ে বের করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং প্রান্তর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমাদের দেশের সীমা আমি নির্দিষ্ট করে দেব। এই দেশের অধিবাসীদের আমি তোমাদের হাতে সমর্পণ করব। তোমরা তাদের বিতাড়িত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সূফ সাগর থেকে ফরাৎ নদী পর্যন্ত সমস্ত জমি তোমাদের দিয়ে দেব| তোমাদের দেশের পশ্চিম সীমান্ত হবে পলেষ্টীয়দের সমুদ্র পর্যন্ত| আর পূর্ব দিকের সীমান্ত হবে আরব দেশের মরুভূমি| এই সীমানার মধ্যে বসবাসকারী প্রত্যেককে আমি তোমাদের দিয়েই পরাজিত করে তাড়িয়ে ছাড়ব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সূফসাগর থেকে ফরাৎ নদী পর্যন্ত এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমার সীমানা নির্ধারণ করব; কারণ আমি সেই দেশের বসবাসকারীদের তোমার হাতে সমর্পণ করব এবং তুমি তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেবে।