Exodus 23:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার দেশে বাস করবে না, অন্যথায় তারা আমার বিরুদ্ধে তোমাকে গুনাহ্‌ করাবে; কেননা তুমি যদি তাদের দেবতাদের সেবা কর তবে তা অবশ্যই তোমার ফাঁদস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দেশে তাদের বসবাস করতে দিয়ো না, তা না হলে আমার বিরুদ্ধে তারা তোমাকে দিয়ে পাপ করাবে, কারণ তাদের দেবতাদের আরাধনা নিঃসন্দেহে তোমার পক্ষে এক ফাঁদ হয়ে উঠবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার দেশে বাস করিবে না, পাছে তাহারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করায়; কেননা তুমি যদি তাহাদের দেবগণের সেবা কর, তবে তাহা অবশ্য তোমার ফাঁদস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার দেশে বাস করিবে না, পাছে তাহারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করায়; কেননা তুমি যদি তাহাদের দেবগণের সেবা কর, তবে তাহা অবশ্য তোমার ফাঁদস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দেশের মধ্যে তাদের বাস করতে দেবে না। তা করলে তারা আমার বিরুদ্ধে তোমাদের পাপে টেনে নিয়ে যাবে, কারণ যদি তোমরা তাদের দেব-দেবতার সেবা কর তবে নিশ্চয়ই তোমরা তার ফাঁদে আট্‌কা পড়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দেশের মধ্যে তাদের বাস করতে দেবে না। তা করলে তারা আমার বিরুদ্ধে তোমাদের গুনাহে টেনে নিয়ে যাবে, কারণ যদি তোমরা তাদের দেব-দেবীর পূজা কর তবে নিশ্চয়ই তোমরা তার ফাঁদে আট্‌কা পড়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যাতে আমার বিরুদ্ধে পাপাচরণে তোমাদের প্ররোচিত করতে না পারে, সেই জন্যই তোমাদের দেশে তাদের বাস করতে দেবে না। অন্যথায় তোমরা তাদের দেবতাদের পূজা অর্চনা করবে আর তা-ই হবে তোমাদের পতনের ফাঁদস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের তোমাদের দেশে একদম থাকতে দেবে না| যদি থাকতে দাও তাহলে তাদের ফাঁদে পা দিয়ে তোমরা আমার বিরুদ্ধে পাপ করবে এবং তোমরা ঐ লোকদের দেবতাদের পূজা করতে বাধ্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার দেশে বাস করবে না, না হলে তারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করাবে; কারণ যদি তুমি তাদের দেবতা দের সেবা কর, তবে তা অবশ্য তোমার জন্য ফাঁদের মত হবে।