Exodus 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার দুশমনের গাধাকে বোঝার ভারে পড়ে যেতে দেখলে, যদিও তাকে ভারমুক্ত করতে অনিচ্ছুক হও, তবুও অবশ্যই সেটিকে ভারমুক্ত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে তোমাকে ঘৃণা করে, এমন কোনও লোকের গাধাকে যদি তুমি সেটির ভারের তলায় চাপা পড়তে দেখো, তবে সেটিকে সেখানে পড়ে থাকতে দিয়ো না; তুমি নিঃসন্দেহে সেটিকে ভারমুক্ত হতে সাহায্য করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন শত্রুর গর্দ্দভকে ভারের নীচে পতিত দেখিলে যদ্যপি তাহাকে ভারমুক্ত করিতে অনিচ্ছুক হও, তথাপি অবশ্য উহার সঙ্গে তাহাকে ভারমুক্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন শত্রুর গর্দভকে ভারের নিচে পতিত দেখিলে যদ্যপি তাহাকে ভারমুক্ত করিতে অনিচ্ছুক হও, তথাপি অবশ্য উহার সঙ্গে তাহাকে ভারমুক্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে ঘৃণা করে এমন কোন লোকের গাধাকে যদি বোঝার ভারে পড়ে যেতে দেখ তবে সেই লোককে সেই অবস্থায় রেখে চলে যেয়ো না। তুমি অবশ্যই তাকে তা তুলতে সাহায্য করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে ঘৃণা করে এমন কোন লোকের গাধাকে যদি বোঝার ভারে পড়ে যেতে দেখ তবে সেই লোককে সেই অবস্থায় রেখে চলে যেয়ো না। তুমি অবশ্যই তাকে তা তুলতে সাহায্য করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি দেখ তোমার শত্রুর গাধাটি বোঝার নিচে চাপা পড়েছে, তা হলে ইচ্ছা না থাকলেও গাধাটিকে ভারমুক্ত করার জন্য ঐ ব্যক্তিকে তোমায় সাহায্য করতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন মালবাহী পশু মালের ভারে আর চলতে না পারার মতো অবস্থায় পৌঁছে যায় তাহলে তুমি সেই পশুটির ভার লাঘব করতে সচেষ্ট হবে| সেই পশুটি যদি তোমার শত্রুও হয় তাহলেও তুমি তা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি যে তোমাকে ঘৃণা করে তার গাধাকে ভারের নীচে পড়ে যেতে দেখ, তাকে ভার মুক্ত করতে ইচ্ছা না হয়, তা সত্বেও তুমি অবশ্যই তার গাধার সঙ্গে তাকে সাহায্য করবে।