Exodus 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি ঘুষ গ্রহণ করো না, কেননা ঘুষ কর্মকর্তাদের চোখ অন্ধ করে এবং ধার্মিকদের সমস্ত কথা উল্টে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঘুস নিয়ো না, কারণ যাদের দৃষ্টিশক্তি আছে, ঘুস তাদের অন্ধ করে তোলে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি উৎকোচ গ্রহণ করিও না, কেননা উৎকোচ মুক্তচক্ষুদিগকে অন্ধ করে, এবং ধার্ম্মিকদের কথা সকল উল্টায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি উৎকোচ গ্রহণ করিও না, কেননা উৎকোচ মুক্তচক্ষুদিগকে অন্ধ করে, এবং ধার্মিকদের কথা সকল উল্টায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘুষ খেয়ো না, কারণ যার চোখ আছে তাকেও ঘুষ অন্ধ করে দেয়। ঘুষ সৎ লোকের কথায়ও প্যাঁচ লাগিয়ে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘুষ খেয়ো না, কারণ যার চোখ আছে তাকেও ঘুষ অন্ধ করে দেয়। ঘুষ সৎ লোকের কথায়ও প্যাঁচ লাগিয়ে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা উৎকোচ নেবে না, কারণ উৎকোচ বিচক্ষণদের অন্ধ করে দেয় এবং সৎ ব্যক্তিরও কথায় অসঙ্গতি ঘটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কেউ তোমাকে তার অন্যায় কাজকর্মের সঙ্গী হবার জন্য ঘুষ দিতে চায় তাহলে তুমি সেই ব্যক্তির প্রস্তাব গ্রহণ করবে না| কারণ ঘুষের অর্থ সত্যকে দেখার দৃষ্টি ঢেকে দেয় এবং এই ধরণের ঘুষের অর্থ ভাল মানুষদের মিথ্যা বলতে প্রলুদ্ধ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি ঘুষ নিও না, কারণ ঘুষ যারা দেখতে পায় তাদের অন্ধ করে দেয় এবং ধার্ মিক লোকদের কথা গুলি বিপথে নিয়ে যায়।