Exodus 23:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বিদেশীর ওপর জুলুম করো না; তোমরা তো বিদেশীর অন্তর জান, কেননা তোমরা মিসর দেশে বিদেশী ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনও বিদেশির উপর জোরজুলুম কোরো না; তোমরা নিজেরাই জানো বিদেশি হয়ে থাকতে কেমন লাগে, কারণ তোমরাও মিশরে বিদেশিই হয়ে ছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি বিদেশীর প্রতি উপদ্রব করিও না; তোমরা ত বিদেশীর হৃদয় জান, কেননা তোমরা মিসর দেশে বিদেশী ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি বিদেশীর প্রতি উপদ্রব করিও না; তোমরা ত বিদেশীর হৃদয় জান, কেননা তোমরা মিসর দেশে বিদেশী ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিদেশীর উপর অত্যাচার কোরো না। বিদেশী হওয়া যে কেমন তা তোমরা নিজেরাই জান, কারণ মিসর দেশে তোমরাও একদিন বিদেশী ছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিদেশীর উপর জুলুম কোরো না। বিদেশী হওয়া যে কেমন তা তোমরা নিজেরাই জান, কারণ মিসর দেশে তোমরাও একদিন বিদেশী ছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বিদেশীদের উপর কোন রকম অত্যাচার করবে না, কারণ তোমরাও মিশরে বিদেশী ছিলে, প্রবাস জীবনের অভিজ্ঞতা তোমাদের আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোনও বিদেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কারণ এক সময় তোমরা যখন মিশরে ছিলে তোমরাও তখন সে দেশে বিদেশী হিসেবেই বাস করতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি বিদেশীদের উপর নির্যাতন কোরো না; যেহেতু তোমরা বিদেশীদের হৃদয় জান, কারণ তোমরাও মিশর দেশে বিদেশী হয়ে ছিলে।