Exodus 24:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মূসাকে বললেন, তুমি, হারুন, নাদব, অবীহূ এবং ইসরাইলের প্রাচীনদের সত্তর জন, তোমরা মাবুদের কাছে উঠে এসো, আর দূরে থেকে সেজ্দা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ও হারোণ, নাদব, ও অবীহূ, এবং ইস্রায়েলের সত্তরজন প্রাচীন, তোমরা সদাপ্রভুর কাছে উঠে এসো। তোমরা একটু দূরে থেকেই আরাধনা করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মোশিকে কহিলেন, তুমি ও হারোণ, নাদব ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, তোমরা সদাপ্রভুর নিকটে উঠিয়া আইস, আর দূরে থাকিয়া প্রণিপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মোশিকে কহিলেন, তুমি ও হারোণ, নাদব ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, তোমরা সদাপ্রভুর নিকটে উঠিয়া আইস, আর দূরে থাকিয়া প্রণিপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণ, নাদব, অবীহূ আর ইস্রায়েলীয়দের সত্তরজন বৃদ্ধ নেতা এবং তুমি আমার কাছে উঠে এস। আসবার সময়ে তোমরা দূরে থেকে উবুড় হয়ে আমাকে ভক্তি জানাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ মূসাকে বললেন, “হারুন, নাদব, অবীহূ আর বনি-ইসরাইলদের সত্তরজন বৃদ্ধ নেতা এবং তুমি আমার কাছে উঠে এস। আসবার সময়ে তোমরা দূরে থেকে আমাকে সেজদা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, তুমি হারোণ, নাদব, অবিহু এবং ইসরায়েলীদের সত্তরজন প্রবীণ নেতাকে সঙ্গে নিয়ে পাহাড়ের উপরে প্রভু পরমেশ্বরের কাছে উঠে এস। তোমরা সকলে দূরে থেকেই প্রণিপাত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “তুমি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলের 70 জন প্রবীণ নেতৃবৃন্দ পর্বতের ওপর উঠে এসে দূর থেকে আমার উপাসনা করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, তুমি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, “তোমরা আমার কাছে এসো এবং দূর থেকে আমাকে প্রণাম কর।