Exodus 24:10 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা ইসরাইলের আল্লাহ্‌কে দর্শন করলেন; তাঁর চরণতলের স্থান নীলকান্তমণি-নির্মিত শিলা-স্তরের কাজের মত এবং নির্মলতায় সাক্ষাৎ আসমানের মত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ইস্রায়েলের ঈশ্বরের দর্শন পেলেন। তাঁর পায়ের তলায় আকাশের মতো উজ্জ্বল নীল রংয়ের নীলকান্তমণি দিয়ে তৈরি শান-বাঁধান মেঝের মতো কিছু একটা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন; তাঁহার চরণতলের স্থান নীলকান্তমণি-নির্ম্মিত শিলাস্তরের কার্য্যবৎ, এবং নির্ম্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন; তাঁহার চরণতলের স্থান নীলকান্তমণি-নির্মিত শিলাস্তরের কার্যবৎ, এবং নির্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা ইসরায়েলীদেরর আরাধ্য ঈশ্বরের দর্শন লাভ করলেন। তাঁর চরণতলে ছিল আকাশের স্বচ্ছ নীলের মত নীলকান্ত মণির শিলাপীঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বতের ওপর তারা ইস্রায়েলের ঈশ্বরকে দেখতে পেল| ঈশ্বর নীল আকাশের মতো স্বচ্ছ নীলকান্ত মণির রাস্তার ওপরে দাঁড়িয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা ইস্রায়েলের ঈশ্বরকে দেখলেন; তাঁর চরণতলের জায়গা নীলকান্তমণি দিয়ে তৈরী শিলাস্তরের কার্য্য এবং আকাশের মতই নির্মল ছিল।