Exodus 24:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বনি-ইসরাইলদের নেতৃবর্গের উপর হাত ওঠালেন না, বরং তাঁরা আল্লাহ্কে দর্শন করে ভোজন পান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বর ইস্রায়েলীদের এইসব নেতার বিরুদ্ধে তাঁর হাত ওঠাননি; তাঁরা ঈশ্বরের দর্শন পেলেন, এবং তাঁরা ভোজনপান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ইস্রায়েল-সন্তানদের অধ্যক্ষগণের উপরে হস্তার্পণ করিলেন না, বরং তাঁহারা ঈশ্বরকে দর্শন করিয়া ভোজন পান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ইস্রায়েল-সন্তানদের অধ্যক্ষগণের উপর হস্ত উঠাইলেন না, বরং তাঁহারা ঈশ্বরকে দর্শন করিয়া ভোজন পান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের এই সব নেতারা যদিও ঈশ্বরকে দেখলেন তবু তিনি তাঁদের মেরে ফেললেন না। তাঁরা তাঁকে দেখলেন এবং খাওয়া-দাওয়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের এই সব নেতারা যদিও আল্লাহ্কে দেখলেন তবু তিনি তাঁদের মেরে ফেললেন না। তাঁরা তাঁকে দেখলেন এবং খাওয়া-দাওয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ইসরায়েলী নেতৃবৃন্দের উপর আঘাত হানলেন না। ঈশ্বরের দর্শন লাভ করার পর তাঁরা সেখানে পানাহার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রবীণদের প্রত্যেকে ঈশ্বরকে দেখতে পেল| কিন্তু ঈশ্বর তাদের ধ্বংস করেন নি| পরিবর্তে তারা সবাই একত্রে ভোজন ও পান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বর রাগে ইস্রায়েলের অধ্যক্ষদের উপরে হাত রাখলেন না, বরং তারা ঈশ্বরকে দর্শন করলেন এবং তারা খেলেন ও পান করলেন।