Exodus 24:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা ও তাঁর পরিচারক ইউসা উঠলেন এবং মূসা আল্লাহ্‌র পর্বতে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি তাঁর সহায়ক যিহোশূয়কে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়লেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ও তাঁহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্ব্বতে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ও তাঁহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি তাঁর সাহায্যকারী যিহোশূয়কে নিয়ে রওনা হলেন। তারপর তিনি ঈশ্বরের পাহাড়ে গিয়ে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা তাঁর সাহায্যকারী ইউসাকে নিয়ে রওনা হলেন। তারপর তিনি আল্লাহ্‌র পাহাড়ে গিয়ে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁর সহকারী যিহোশূয়কে সঙ্গে নিয়ে ঈশ্বরের পর্বতে উঠে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি ও তার পরিচারক যিহোশূয় ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পর্বতে চড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ও তাঁর পরিচারক যিহোশূয় উঠলেন এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠলেন।