Exodus 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি প্রাচীনদের বললেন, আমরা যতক্ষণ তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাকো; আর দেখ, হারুন ও হূর তোমাদের কাছে রইলেন; কারো কোন বিবাদের কথা উপস্থিত হলে সে যেন তাঁদের কাছে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রাচীনদের বললেন, “যতক্ষণ না আমরা তোমাদের কাছে ফিরে আসছি, ততক্ষণ এখানে আমাদের জন্য অপেক্ষা করো। হারোণ ও হূর তোমাদের সঙ্গে আছেন, এবং যে কেউ কোনও বিবাদে জড়িয়ে পড়ে, সে তাদের কাছে যেতে পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি প্রাচীনবর্গকে কহিলেন, আমরা যাবৎ তোমাদের নিকটে ফিরিয়া না আসি, তাবৎ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাক; আর দেখ, হারোণ ও হূর তোমাদের কাছে রহিলেন; কাহারও কোন বিবাদের কথা উপস্থিত হইলে সে তাঁহাদের কাছে যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি প্রাচীনবর্গকে কহিলেন, আমরা যাবৎ তোমাদের নিকটে ফিরিয়া না আসি, তাবৎ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাক; আর দেখ, হারোণ ও হূর তোমাদের নিকটে রহিলেন; কাহারও কোন বিবাদের কথা উপস্থিত হইলে সে তাঁহাদের কাছে যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বৃদ্ধ নেতাদের বলে গেলেন, “আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা এখানেই অপেক্ষা করুন। হারোণ আর হূর আপনাদের সংগে রইলেন। ঝগড়া-বিবাদ হলে লোকেরা যেন তাঁদের কাছে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বৃদ্ধ নেতাদের বলে গেলেন, “আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা এখানেই অপেক্ষা করুন। হারুন আর হূর আপনাদের সংগে রইলেন। ঝগড়া-বিবাদ হলে লোকেরা যেন তাঁদের কাছে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবীণদের তিনি বললেন, আমরা যতক্ষণ না তোমাদের কাছে ফিরে আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এখানেই থাক। হারোণ ও হুর তোমাদের সঙ্গেই রইল, কারও কোন বিরোধ নিষ্পত্তির দরকার হলে তাদের কাছে যেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রবীণ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলল, “এখানে তোমরা আমাদের দুজনের জন্য অপেক্ষা করো| আমরা তোমাদের কাছে ফিরে আসব| আমি যাবার পর তোমাদের কারো কোন সমস্যা হলে হারোণ ও হূরের কাছে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি প্রাচীনদের বললেন, “আমরা যতক্ষণ না তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই জায়গায় থাক; আর দেখ, হারোণ ও হূর তোমাদের কাছে থাকলেন; যদি কারও কোন বিবাদ থাকে তবে সে তাদের কাছে যাক।”