Exodus 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুর পর্বতের উপরে মাবুদের মহিমা অবস্থান করছিল। পর্বতটি ছয় দিন মেঘাচ্ছন্ন রইলো; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য থেকে মূসাকে ডাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সদাপ্রভুর গৌরব সীনয় পর্বতের উপর বসতি স্থাপন করল। ছয় দিন পর্বত মেঘে ঢাকা পড়ে গেল, এবং সপ্তম দিনে সদাপ্রভু মেঘের মধ্যে থেকে মোশিকে ডাক দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সীনয় পর্ব্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল; উহা ছয় দিন মেঘাচ্ছন্ন রহিল; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য হইতে মোশিকে ডাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সীনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল; উহা ছয় দিন মেঘাচ্ছন্ন রহিল; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য হইতে মোশিকে ডাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সিনাই পাহাড়ের উপর সদাপ্রভুর মহিমা স্থির হয়ে রইল। ছয় দিন পর্যন্ত পাহাড়টা মেঘে ঢাকা রইল। তারপর সপ্তম দিনে সেই মেঘের মধ্য থেকে সদাপ্রভু মোশিকে ডাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তুর পাহাড়ের উপর মাবুদের মহিমা স্থির হয়ে রইল। ছয় দিন পর্যন্ত পাহাড়টা মেঘে ঢাকা রইল। তারপর সপ্তম দিনে সেই মেঘের মধ্য থেকে মাবুদ মূসাকে ডাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিনাই পর্বতে প্রভু পরমেশ্বরের দীপ্ত মহিমা বিরাজ করতে লাগল এবং ছয়িদন পর্যন্ত সেই পর্বত মেঘাবৃত হয়ে রইল। সপ্তম দিনে প্রভু পরমেশ্বর মেঘপুঞ্জের মধ্য থেকে মাশিকে আহ্বান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীনয় পর্বতে প্রভুর মহিমা স্থায়ী হল| ছয় দিন পর্বত মেঘে ঢেকে রইল এবং সপ্তম দিনে ঈশ্বর মেঘের ভেতর থেকে মোশির সঙ্গে কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সীনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করছিল এবং ওটা ছয় দিন মেঘে ঢাকা ছিল; পরে সপ্তম দিনের তিনি মেঘের মধ্য থেকে মোশিকে ডাকলেন।