Exodus 24:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলদের দৃষ্টিতে মাবুদের মহিমা পর্বতের চূড়ায় গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের কাছে সদাপ্রভুর গৌরব পর্বতচূড়ায় অবস্থিত গ্রাসকারী এক আগুনের মতো দেখাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পর্ব্বতশৃঙ্গে গ্রাসকারী অগ্নির ন্যায় প্রকাশিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী অগ্নির ন্যায় প্রকাশিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের চোখে সদাপ্রভুর মহিমা জ্বলন্ত আগুনের মত হয়ে পাহাড়ের চূড়ায় দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের চোখে মাবুদের মহিমা জ্বলন্ত আগুনের মত হয়ে পাহাড়ের চূড়ায় দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের দৃষ্টিতে প্রভু পরমেশ্বরের পর্বতশৃঙ্গ লেলিহান অগ্নিশিখারূপে প্রতিভাত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তখন ইস্রায়েলের লোকরা প্রভুর মহিমা দেখতে পেল| যেন এক আগুনের গোলা জ্বলছিল পর্বতের চূড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়দের চোখে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল।