Exodus 24:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মূসা চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে অবস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি পর্বতে চড়তে চড়তে সেই মেঘে প্রবেশ করলেন। আর সেই পর্বতের উপর তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত থেকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্ব্বতে উঠিলেন। মোশি চল্লিশ দিবারাত্র সেই পর্ব্বতে অবস্থিতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্বতে উঠিলেন। মোশি চল্লিশ দিবারাত্র সেই পর্বতে অবস্থিতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড় বেয়ে উঠতে উঠতে মোশি সেই মেঘের ভিতরে ঢুকে গেলেন। তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পাহাড়ে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড় বেয়ে উঠতে উঠতে মূসা সেই মেঘের ভিতরে ঢুকে গেলেন। তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পাহাড়ে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সেই মেঘপুঞ্জের মধ্যে প্রবেশ করে পাহাড়ে উঠে গেলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পাহাড়েই তিনি থাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি মেঘের মধ্যে দিয়েই পর্বতের চূড়ায় উঠতে লাগল| মোশি ঐ পর্বতে 40 দিন ও 40 রাত কাটিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে ছিলেন।