Exodus 24:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল মূসা মাবুদের কাছে আসবে কিন্তু ওরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি একাই সদাপ্রভুর কাছে আসবে; অন্যেরা কাছাকাছি আসবে না। আর লোকেরাও যেন তার সঙ্গে উপরে উঠে না আসে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল মোশি সদাপ্রভুর নিকটে আসিবে, কিন্তু উহারা নিকটে আসিবে না; আর লোকেরা তাহার সহিত উপরে উঠিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল মোশি সদাপ্রভুর নিকটে আসিবে, কিন্তু উহারা নিকটে আসিবে না; আর লোকেরা তাহার সহিত উপরে উঠিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি একাই আমার কাছে এগিয়ে আসবে, অন্যেরা আসবে না। এরা ছাড়া অন্য ইস্রায়েলীয়েরা যেন তোমার সংগে উঠে না আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি একাই আমার কাছে এগিয়ে আসবে, অন্যেরা আসবে না। এরা ছাড়া অন্য বনি-ইসরাইলরা যেন তোমার সংগে উঠে না আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল মোশি একা প্রভু পরমেশ্বরের কাছে আসবে, অন্যেরা কেউ এগোবে না, ইসরায়েলীরা কেউ তার সঙ্গে পাহাড়ে উঠবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি একাই প্রভুর কাছে আসবে| অন্যরা যেন প্রভুর কাছে না যায়| এমনকি বাকী লোকরা মোশির সঙ্গে পর্বতে উঠবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল মোশি সদাপ্রভুর কাছে আসতে পারে, কিন্তু অন্যরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না।”