Exodus 24:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা এসে লোকদেরকে মাবুদের সমস্ত কালাম ও সমস্ত অনুশাসন বললেন, তাতে সমস্ত লোক একস্বরে জবাবে বললো, মাবুদ যে সমস্ত কথা বললেন, আমরা সমস্তই পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যখন লোকদের কাছে গিয়ে সদাপ্রভুর সব কথা ও বিধি তাদের বলে শোনালেন, তখন তারা একস্বরে উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন, আমরা সেসবকিছু করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি আসিয়া লোকদিগকে সদাপ্রভুর সকল বাক্য ও সকল শাসন কহিলেন, তাহাতে সমস্ত লোক একস্বরে উত্তর করিল, সদাপ্রভু যে যে কথা কহিলেন, আমরা সমস্তই পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি আসিয়া লোকদিগকে সদাপ্রভুর সকল বাক্য ও সকল শাসন কহিলেন, তাহাতে সমস্ত লোক একস্বরে উত্তর করিল, সদাপ্রভু যে যে কথা কহিলেন, আমরা সমস্তই পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যখন ফিরে গিয়ে লোকদের কাছে সদাপ্রভুর সমস্ত কথা বললেন এবং তাঁর সব আইন ঘোষণা করলেন তখন লোকেরা একসংগে বলল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা তা সবই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা যখন ফিরে গিয়ে লোকদের কাছে মাবুদের সমস্ত কথা বললেন এবং তাঁর সব আইন ঘোষণা করলেন তখন লোকেরা একসংগে বলল, “মাবুদ যা যা বলেছেন আমরা তা সবই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ফিরে এসে প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ ও বিধি ইসরায়েলীদের জানালেন। সকলে একবাক্যে বলল, প্রভু পরমেশ্বরের নির্দেশ আমরা সবাই পালন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সমস্ত নির্দেশ ও সমস্ত বিধি মোশি লোকদের বলল| তখন সবাই রাজী হল এবং বলল, “আমরা প্রভুর সমস্ত নির্দেশ মেনে চলব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি এসে লোকদেরকে সদাপ্রভুর সব বাক্য ও সব শাসনের কথা বললেন, তাতে সব লোক একসঙ্গে উত্তর দিয়ে বলল, “সদাপ্রভু যে যে কথা বললেন, আমরা সবই পালন করব।”