Exodus 24:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা মাবুদের সমস্ত কালাম লিখলেন এবং খুব ভোরে উঠে পর্বতের পাদদেশে একটি কোরবানগাহ্ ও ইসরাইলের বারো বংশানুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তখন সদাপ্রভু যা যা বলেছিলেন সেসবকিছু লিখে রাখলেন। পরদিন ভোরবেলায় মোশি ঘুম থেকে উঠলেন ও সেই পর্বতের পাদদেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং ইস্রায়েলের বারো গোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক পাথরের বারোটি স্তম্ভ খাড়া করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যূষে উঠিয়া পর্ব্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যুষে উঠিয়া পর্বতের তলে এক যজ্ঞ বেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যে সব কথা বলেছিলেন মোশি তা লিখে রাখলেন। পরের দিন মোশি খুব সকালে উঠে পাহাড়ের নীচে একটা বেদী তৈরী করলেন এবং ইস্রায়েলীয় বারো গোষ্ঠীর কথা মনে করে বারোটা পাথরের থাম তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যে সব কথা বলেছিলেন মূসা তা লিখে রাখলেন। পরের দিন মূসা খুব সকালে উঠে পাহাড়ের নীচে একটা কোরবানগাহ্ তৈরী করলেন এবং ইসরাইলীয় বারো গোষ্ঠীর কথা মনে করে বারোটা পাথরের থাম তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন প্রভু পরমেশ্বরর সকল নির্দেশ লিপিবদ্ধ করে রাখলেন। পরদিন সকালে উঠে তিনি সেই পর্বতের পাদদেশে একটি বেদী নির্মাণ করলেন এবং ইসরায়েলীদে বারো গোষ্ঠীর প্রত্যেকটির জন্য একটি করে মোট বারটি শিলাস্তম্ভ স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি একটি খাতায় প্রভুর সমস্ত নির্দেশ লিখে রাখল| পরদিন সকালে সে জেগে উঠল এবং পর্বতের পাদদেশে একটি বেদী এবং ইস্রায়েলের দ্বাদশ পরিবারগোষ্ঠী অনুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি সদাপ্রভুর সব বাক্য লিখলেন এবং সকালে উঠে পর্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের বারোটি বংশানুসারে বারোটি স্তম্ভ তৈরী করলেন।