Exodus 24:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বনি-ইসরাইলদের যুবকদেরকে পাঠালে তারা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী হিসেবে ষাঁড়গুলোকে কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি ইস্রায়েলী যুবকদের পাঠালেন, এবং তারা হোমবলি উৎসর্গ করল ও মঙ্গলার্থক বলিরূপে সদাপ্রভুর উদ্দেশে এঁড়ে বাছুরগুলি উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ইস্রায়েল-সন্তানগণের যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষদিগকে বলিদান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ইস্র্রায়েল-সন্তানগণের যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষদিগকে বলিদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি কয়েকজন ইস্রায়েলীয় যুবককে পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে সদাপ্রভুর উদ্দেশে অনেকগুলো পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল এবং যোগাযোগ-উৎসর্গ হিসাবে অনেক ষাঁড়ও উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি কয়েকজন ইসরাইলীয় যুবককে পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে মাবুদের উদ্দেশে অনেকগুলো পোড়ানো-কোরবানী দিল এবং যোগাযোগ-কোরবানী হিসাবে অনেক ষাঁড়ও কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর নির্দেশে ইসরায়েলী তরুণেরা গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বৃষ বলিদান করে হোম ও স্বস্ত্যয়ন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি ইস্রায়েলের যুবকদের পাঠাল প্রভুর বেদীতে কিছু উৎসর্গের জন্য| এই যুবকরা হোমবলি ও মঙ্গল নৈবেদ্য স্বরূপ প্রভুর কাছে ষাঁড়গুলি উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ইস্রায়েল সন্তানদের যুবকদেরকে পাঠালেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য ও মঙ্গলের জন্য বলিরূপে ষাঁড়দেরকে বলিদান করল।