Exodus 24:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত কোরবানগাহ্‌র উপরে ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি অর্ধেক পরিমাণ রক্ত নিয়ে তা গামলাগুলিতে রাখলেন, এবং বাকি অর্ধেকটি তিনি যজ্ঞবেদির উপর ছিটিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি তাহার অর্দ্ধেক রক্ত লইয়া থালে রাখিলেন, এবং অর্দ্ধেক রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি তাহার অর্ধেক রক্ত লইয়া থালায় রাখিলেন, এবং অর্ধেক রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি উৎসর্গের রক্তের অর্ধেকটা নিয়ে কয়েকটা পাত্রে রাখলেন এবং বাকী অর্ধেক তিনি বেদীর উপরে ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা কোরবানীর রক্তের অর্ধেকটা নিয়ে কয়েকটা পাত্রে রাখলেন এবং বাকী অর্ধেক তিনি কোরবানগাহের উপরে ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বলির রক্তের অর্ধেক একটি গামলায় রাখলেন এবং বাকী রক্ত বেদীর গায়ে ছিটিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশু বলির সময় মোশি পাত্রগুলিতে অর্ধেক রক্ত রাখল এবং বাকী রক্ত বেদীর ওপর ঢেলে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত বেদির উপরে ছিটিয়ে দিলেন।