Exodus 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নিয়ম-কিতাবখানি নিয়ে লোকদের কাছে পাঠ করলেন; তাতে তারা বললো, মাবুদ যা যা বললেন, আমরা সমস্তই পালন করবো ও মেনে চলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি নিয়মের সেই গ্রন্থটি নিলেন এবং লোকদের কাছে তা পড়ে শোনালেন। তারা উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব; আমরা বাধ্য হব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নিয়মপুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন; তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন, আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নিয়মপুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন; তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন, আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ব্যবস্থা-লেখা বইটা নিয়ে লোকদের পড়ে শোনালেন। এর উত্তরে লোকেরা বলল, “আমরা বাধ্য থাকব এবং সদাপ্রভু যা যা বলেছেন তা সবই পালন করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ব্যবস্থা-লেখা কিতাবটা নিয়ে লোকদের তেলাওয়াত করে শোনালেন। এর জবাবে লোকেরা বলল, “আমরা বাধ্য থাকব এবং মাবুদ যা যা বলেছেন তা সবই পালন করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বরের নির্দেশ সংবলিত পুস্তকটি তিনি লোকদের পড়ে শোনালেন। জনতা তখন বলল, প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ আমরা পালন করব এবং মেনে চলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তখন খাতাটি নিয়ে তাতে লেখা চুক্তিগুলি চেঁচিয়ে পড়তে থাকল| লোকরা তা শুনে বলে উঠল, “আমরা প্রভুর দেওয়া বিধিগুলি শুনেছি এবং আমরা তা মানতে রাজি আছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নিয়ম বইটি নিয়ে লোকদের কাছে উচ্চস্বরে পড়লেন; তাতে তারা বলল, “সদাপ্রভু যা যা বললেন, আমরা সবই পালন করব ও বাধ্য হব।”