Exodus 24:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুন, নাদব ও অবীহূ এবং ইসরাইলের প্রাচীন ব্যক্তিদের মধ্য থেকে সত্তর জন উঠে গেলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ, নাদব ও অবীহূ এবং ইস্রায়েলের সেই সত্তরজন প্রাচীন উপরে উঠে গেলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ, নাদব ও অবীহূ, এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের মধ্যে সত্তর জন উঠিয়া গেলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ, নাদব ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের মধ্যে সত্তর জন উঠিয়া গেলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলীয়দের সত্তরজন বৃদ্ধ নেতা পাহাড়ের উপর উঠে গিয়ে ইস্রায়েলীয়দের ঈশ্বরকে দেখলেন। তাঁর পায়ের তলায় ছিল পরিষ্কার আকাশের মত নীলকান্তমণি দিয়ে তৈরী মেঝের মত একটা কিছু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা, হারুন, নাদব, অবীহূ এবং বনি-ইসরাইলদের সত্তরজন বৃদ্ধ নেতা পাহাড়ের উপর উঠে গিয়ে বনি-ইসরাইলদের আল্লাহ্কে দেখলেন। তাঁর পায়ের তলায় ছিল পরিষ্কার আকাশের মত নীলকান্তমণি দিয়ে তৈরী মেঝের মত একটা কিছু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ, নাদব, অবিহু, ও ইসরায়েলীদের সত্তরজন প্রবীণ নেতাকে সঙ্গে নিয়ে মোশি পাহাড়ে উঠে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলের 70 জন প্রবীণ নেতৃবৃন্দ সেই পর্বতে চড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ, নাদব, ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনদের মধ্য থেকে সত্তর জন পর্বতে চলে গেলেন;