Exodus 25:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি শিটীম কাঠের দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে বাবলা কাঠের খুঁটিগুলি তৈরি কোরো এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি শিটীম কাষ্ঠের দুইটী বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি শিটীম কাষ্ঠের দুইটি বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বাব্লা কাঠ দিয়ে দু’টা ডাণ্ডা তৈরী করে তা সোনা দিয়ে মুড়িয়ে নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাব্লা কাঠ দিয়ে দু’টা ডাণ্ডা তৈরী করে তা সোনা দিয়ে মুড়িয়ে নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সিন্দুকটিকে বহন করার জন্য দুটো বাবলা কাঠের দণ্ড বানাবে| এই দণ্ডটিও সোনা দিয়ে মোড়া থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে সোনা দিয়ে মুড়বে।