Exodus 25:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি গুনাহ্ আবরণ প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খাঁটি সোনা দিয়ে প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার চওড়া একটি প্রায়শ্চিত্ত-আচ্ছাদন তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি নির্ম্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি নির্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“খাঁটি সোনা দিয়ে সেই সিন্দুকের জন্য একটা ঢাকনা তৈরী করাবে, যার উপর পাপ ঢাকা দেওয়া হবে। এই ঢাকনাটা লম্বায় হবে আড়াই হাত এবং চওড়ায় দেড় হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“খাঁটি সোনা দিয়ে সেই সিন্দুকের জন্য একটা ঢাকনা তৈরী করাবে, যার উপর গুনাহ্ ঢাকা দেওয়া হবে। এই ঢাকনাটা লম্বায় হবে আড়াই হাত এবং চওড়ায় দেড় হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি আবরণ তৈরী করবে। এই আবরণটি হবে পাপ আচ্ছাদক আবরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি সোনার আচ্ছাদন তৈরী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত দৈর্ঘ্য ও দেড় হাত প্রস্থ পাপাব রণ তৈরী করবে।