Exodus 25:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক প্রান্তে এক কারুবী ও অন্য প্রান্তে অন্য কারুবী, গুনাহ্‌ আবরণের দুই প্রান্তে তার সাথে অখণ্ড দু’টি কারুবী তৈরি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি করূব এক প্রান্তে এবং দ্বিতীয়টি অন্য প্রান্তে তৈরি কোরো; দুই প্রান্তেই আবরণসহ একটি করে করূব তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক মুড়াতে এক করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুই মুড়াতে তৎসহিত অখণ্ড দুই করূব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক মুড়াতে এক করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুই মুড়াতে তৎসহিত অখণ্ড দুই করূব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
করূব দু’টি সিন্দুকের দুই কিনারায় থাকবে। সেই করূব দু’টি এমনভাবে ঢাকনা থেকে তৈরী করাতে হবে যাতে সমস্তটা মিলে মাত্র একটা জিনিসই হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুবী দু’টি সিন্দুকের দুই কিনারায় থাকবে। সেই কারুবী দু’টি এমনভাবে ঢাকনা থেকে তৈরী করাতে হবে যাতে সমস্তটা মিলে মাত্র একটা জিনিসই হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্তি দুটি আবরণের সঙ্গে সংলগ্ন থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আচ্ছাদনের দুই কোণায় তাদের রেখে একই আচ্ছাদনের নীচে ওদের স্থাপন করবে| এরপর দূতদের এবং আচ্ছাদনটিকে একটি অখণ্ড বস্তু করবার জন্য তাদের যুক্ত করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক মুড়াতে একটি করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুটি মুড়াতে তার সঙ্গে অখণ্ড দুই করূব করবে।