Exodus 25:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দু’টি কারুবী উপরে পাখা মেলে দিয়ে ঐ পাখা দিয়ে গুনাহ্-আবরণকে ঢেকে রাখবে এবং তাদের মুখ পরসপরের দিকে থাকবে, কারুবীদের দৃষ্টি গুনাহ্ আবরণের দিকে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবেরা তাদের ডানা উপর দিকে ছড়িয়ে রেখে, সেই আবরণটির উপরে নিজেদের দেহ দিয়ে ছায়া ফেলবে। করূবেরা পরস্পরের দিকে মুখ করে, সেই আবরণের দিকে তাকিয়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দুই করূব ঊর্দ্ধে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দুই করূব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া থাকবে এবং তার ছায়ার নীচে থাকবে সিন্দুকের ঢাকনাটা। করূবেরা সামনাসামনি দাঁড়িয়ে থাকবে এবং তাদের চোখ থাকবে ঢাকনাটার দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ডানাগুলো উপর দিকে মেলে দেওয়া থাকবে এবং তার ছায়ার নীচে থাকবে সিন্দুকের ঢাকনাটা। কারুবীরা সামনাসামনি দাঁড়িয়ে থাকবে এবং তাদের চোখ থাকবে ঢাকনাটার দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূতদের ডানা দুটিকে অবশ্যই আকাশের দিকে বিস্তৃত করে দিতে হবে| এবার ডানা সমেত দূতের মূর্তিকে সিন্দুকে এমনভাবে রাখবে যেন দুজনেই মুখোমুখি আচ্ছাদনের দিকে তাকিয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দুটি করূব উর্ধে পাখনা বিস্তার করে ঐ পাখনা দিয়ে পাপাবরণকে আচ্ছাদন করবে এবং তাদের মুখ একে অপরের দিকে থাকবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকবে।