Exodus 25:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি সেই স্থানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো এবং গুনাহ্‌-আবরণের উপরিভাগ থেকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই কারুবীর মধ্য থেকে তোমার সঙ্গে আলাপ করে বনি-ইসরাইলদের প্রতি আমার সমস্ত হুকুম তোমাকে জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে, সেই দুই করূবের মাঝখানে বিধিনিয়মের সিন্দুকের উপরে রাখা সেই আবরণের উপরেই আমি তোমার সঙ্গে দেখা করব ও ইস্রায়েলীদের জন্য তোমাকে আমার সমস্ত আজ্ঞা দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপাবরণের উপরিভাগ হইতে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ দুই করূবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইস্রায়েল-সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সাক্ষ্য-সিন্দুকের ঢাকনার উপরে করূব দু’টির মাঝখানে আমি তোমার সংগে দেখা করে ইস্রায়েলীয়দের জন্য আমার সমস্ত আদেশ তোমাকে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সাক্ষ্য-সিন্দুকের ঢাকনার উপরে কারুবী দু’টির মাঝখানে আমি তোমার সংগে দেখা করে বনি-ইসরাইলদের জন্য আমার সমস্ত হুকুম তোমাকে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব তখন আমি পরস্পর মুখোমুখি ঐ দূতদের মাঝখানে আচ্ছাদনের ওপর থেকে কথা বলব| ইস্রায়েলবাসীকে দেবার জন্য আমি আমার সমস্ত আদেশসমূহ তোমাদের দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি সেই জায়গায় তোমার সঙ্গে দেখা করব এবং পাপাবরণের উপরের অংশ থেকে, সাক্ষ্য সিন্দুকের উপরে স্থিত দুই করূবের মধ্য থেকে তোমার সঙ্গে কথা বলে ইস্রায়েল সন্তানদের প্রতি আমার সব আজ্ঞা তোমাকে জানাব।