Exodus 25:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টেবিল বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হবার জন্য ঐ কড়া বেড়ের কাছে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কড়াগুলি যেন সেই চক্রবেড়গুলির কাছাকাছি থাকে ও সেই টেবিলটি বহন করার উপযোগী খুঁটিগুলি যেন সেগুলি ধরে রাখতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইবার নিমিত্তে ঐ কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইবার জন্য ঐ কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কড়াগুলো টেবিলের কিনারায় ঐ উঁচু বেড়ের কাছাকাছি থাকবে যাতে টেবিলটা বয়ে নেবার জন্য সেগুলোর মধ্য দিয়ে ডাণ্ডা ঢুকানো যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কড়াগুলো টেবিলের কিনারায় ঐ উঁচু বেড়ের কাছাকাছি থাকবে যাতে টেবিলটা বয়ে নেবার জন্য সেগুলোর মধ্য দিয়ে ডাণ্ডা ঢুকানো যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি এই আঙটাগুলির মধ্য পরিয়ে দিতে হবে এবং এই আঙটাগুলি বেড়ের কাছে লাগানো থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পায়ায় সোনার কড়া চারটি টেবিলের ওপর রাখা কাঠামো বরাবর সোজা তুলে আনবে| এবার চারটি কড়ায দণ্ড ঢুকিয়ে টেবিলটিকে বহন করা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
টেবিল বয়ে নিয়ে যাবার জন্য বহন দণ্ডের ঘর হবার জন্য ঐ কড়া পাশের কাঠামোর কাছে থাকবে।