Exodus 25:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রদীপ-আসনে বাদাম ফুলের মত চারটি গোলাধার ও তাদের কুঁড়ি ও ফুল থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেই দীপাধারে কুঁড়ি ও মুকুল সহ কাগজি বাদামফুলের মতো আকৃতিবিশিষ্ট চারটি পানপাত্র থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দীপবৃক্ষে বাদামপুষ্পের ন্যায় চারি গোলাধার, ও তাহাদের কলিকা ও পুষ্প থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দীপাধারে বাদাম পুষ্পের ন্যায় চারি গোলাধার ও তাহাদের কলিকা ও পুষ্প থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতিদানের ডাঁটিটার মাঝে মাঝেও ফুল ও কুঁড়ি সুদ্ধ বাদাম ফুলের মত দেখতে চারটা বাটি থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতিদানের ডাঁটিটার মাঝে মাঝেও ফুল ও কুঁড়িসুদ্ধ বাদাম ফুলের মত দেখতে চারটা পেয়ালা থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধারের কাণ্ডে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত চারটি পাত্র থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীপদানের জন্য আরও চারটে ফুল তৈরী করবে| এই ফুলগুলি হবে বাদাম ফুলের মতো, সঙ্গে মুকুলও থাকবে.
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাতিস্তম্ভে বাদামফুলের মতো চার গোলাধার, ও তাদের কলকা ও ফুল থাকবে।