Exodus 25:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রদীপ-আসনের যে ছয়টি শাখা বের হবে, তাদের এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি, অন্য শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি ও অপর শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দীপাধার থেকে বেরিয়ে আসা মোট ছয়টি শাখার মধ্যে প্রথম জোড়া শাখার নিচে একটি কুঁড়ি থাকবে, দ্বিতীয় জোড়া শাখার নিচে দ্বিতীয় একটি কুঁড়ি থাকবে, এবং তৃতীয় জোড়ার নিচে তৃতীয় একটি কুঁড়ি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দীপবৃক্ষের যে ছয়টী শাখা নির্গত হইবে, তাহাদের এক শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, অন্য শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা ও অপর শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দীপবৃক্ষের যে ছয়টি শাখা নির্গত হইবে, তাহাদের এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা, অন্য শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা, ও অপর শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড এক কলিকা থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতিদান থেকে বের হয়ে আসা মোট ছয়টা ডালের মধ্যে প্রথম দু’টা যেখানে মিশবে তার নীচে থাকবে একটা কুঁড়ি, দ্বিতীয় দু’টার নীচে আর একটা কুঁড়ি এবং তৃতীয় দু’টার নীচে আর একটা কুঁড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতিদান থেকে বের হয়ে আসা মোট ছয়টা ডালের মধ্যে প্রথম দু’টা যেখানে মিশবে তার নীচে থাকবে একটা কুঁড়ি, দ্বিতীয় দু’টার নীচে আর একটা কুঁড়ি এবং তৃতীয় দু’টার নীচে আর একটা কুঁড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধার থেকে নির্গত ছয়টি শাখার প্রত্যেক জোড়ার নীচে একটি করে কুঁড়ি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীপদানের ছয়টি শাখা থাকবে| হাতলের বা দীপদানের কাণ্ডের দুদিক থেকে যথাক্রমে তিনটি করে শাখা বেরিয়ে আসবে| কাণ্ডের যেখানে শাখাগুলি মিশছে সেখানে ফুল ও মুকুল তৈরী করে লাগাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাতিস্তম্ভের যে ছয়টি শাখা নির্গত হবে, তাদের একটি শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা ও অপর শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা থাকবে।