Exodus 25:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তার সাতটি প্রদীপ তৈরি করবে এবং লোকেরা সেসব প্রদীপ জ্বালালে তার সম্মুখে আলো হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরে এর সাতটি প্রদীপ তৈরি কোরো ও সেগুলি সেটির উপর এমনভাবে সাজিয়ে রেখো যেন সেগুলি সেটির সামনের দিকের প্রাঙ্গণে আলো ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহার সাতটী প্রদীপ নির্ম্মাণ করিবে; এবং লোকেরা সেই সকল প্রদীপ জ্বালাইলে তাহার সম্মুখে আলো হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহার সাতটি প্রদীপ নির্মাণ করিবে; এবং লোকেরা সেই সকল প্রদীপ জ্বালাইলে তাহার সম্মুখে আলো হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর খাঁটি সোনা দিয়ে সাতটা প্রদীপ তৈরী করিয়ে ঐ বাতিদানের উপর এমনভাবে বসাতে হবে যাতে প্রদীপগুলো জ্বালালে পর বাতিদানের সামনের জায়গাটায় আলো পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর খাঁটি সোনা দিয়ে সাতটা বাতি তৈরী করিয়ে ঐ বাতিদানের উপর এমনভাবে বসাতে হবে যাতে বাতিগুলো জ্বালালে পর বাতিদানের সামনের জায়গাটায় আলো পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপাধারের জন্য সাতটি প্রদীপ তৈরী করবে এবং দীপাধারের উপরে স্থাপন করবে। প্রদীপগুলি জ্বালানো হলে সম্মুখভাগ আলোকিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সাতটি প্রদীপ বানাবে দীপদানে রাখার জন্য| এই প্রদীপগুলিই দীপদানের সামনে আলোকিত করে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি বাতিস্তম্ভ এবং সাতটি প্রদীপ তৈরী করবে এবং লোকেরা সেই সব প্রদীপ জ্বালালে তার সামনে আলো হবে।