Exodus 25:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই প্রদীপ-আসন এবং ঐ সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত খাঁটি সোনা দিয়ে তৈরি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দীপাধার ও এইসব আনুষঙ্গিক উপকরণের জন্য এক তালন্ত খাঁটি সোনা ব্যবহার করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দীপবৃক্ষ এবং ঐ সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত নির্ম্মল স্বর্ণ দ্বারা নির্ম্মিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দীপবৃক্ষ এবং ঐ সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত নির্মল স্বর্ণ দ্বারা নির্মিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছু সুদ্ধ বাতিদানটা তৈরী করবার জন্য ত্রিশ কেজি খাঁটি সোনা দরকার হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছু সুদ্ধ বাতিদানটা তৈরী করবার জন্য ত্রিশ কেজি খাঁটি সোনা দরকার হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক তালন্ত পরিমাণ সোনা দিয়ে দীপাধার ও তার যাবতীয় সরঞ্জাম তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দীপদান ও দীপদানের আনুষঙ্গিক অংশ তৈরী করতে অবশ্যই 75 পাউণ্ড সোনা ব্যবহার করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বাতিস্তম্ভ এবং ঐ সব জিনিসপত্র এক তাল ন্ত (35 কিলোগ্রাম) পরিমাণে খাঁটি সোনা দিয়ে তৈরী করা হবে।