Exodus 25:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখো, পর্বতে তোমাকে এই সকলের যেরকম নমুনা দেখান হল, সব কিছু সেভাবে তৈরি করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল, সেই অনুযায়ী সবকিছু নির্মাণ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখিও, পর্ব্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখিও, পর্বতে তোমাকে এই সকলের যেরূপ আদর্শ দেখান গেল, সেইরূপ সকলই করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হল ঠিক সেইমতই যেন সব কিছু তৈরী করা হয় তা দেখো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হল ঠিক সেইমতই যেন সব কিছু তৈরী করা হয় তা দেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতের উপরে তোমাকে এগুলির যে নকশা দেখানো হল ঠিক সেই অনুযায়ী তুমি সবকিছু তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বতের ওপর আমি তোমাদের যা যা দেখিয়েছি তা তৈরী করার সময় সর্বদা সতর্ক থেকো, যেন কোন ভুল না হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো, পর্বতে তোমাকে এই সবের যেরকম আদর্শ দেখান হয়েছিল, সেই রকম সবই কোরো।