Exodus 26:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি দশটি পর্দা দ্বারা একটি শরীয়ত-তাঁবু প্রস্তুত করবে; সেগুলো পাকানো সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সুতা দিয়ে তৈরি করবে; সেই পর্দাগুলোতে শিল্পীত কারুবীদের আকৃতি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একজন দক্ষ কারিগরকে দিয়ে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি দশ যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে; সেগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্ম্মাণ করিবে; সেই যবনিকা সমূহে শিল্পিত করূবগণের আকৃতি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি দশটি যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে; সেইগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্মাণ করিবে; সেই যবনিকা সমূহে শিল্পিত করূবগণের আকৃতি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার আবাস-তাম্বু দশ টুকরা কাপড় দিয়ে তৈরী করাতে হবে। টুকরাগুলো পাকানো মসীনা সুতা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে তৈরী করাতে হবে। ওস্তাদ কারিগর দিয়ে তার মধ্যে করূবদের ছবি বুনিয়ে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার আবাস-তাম্বু দশ টুকরা কাপড় দিয়ে তৈরী করাতে হবে। টুকরাগুলো পাকানো মসীনা সুতা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে তৈরী করাতে হবে। ওস্তাদ কারিগর দিয়ে তার মধ্যে কারুবীদের ছবি বুনিয়ে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা দশটি পর্দা দিয়ে একটি শিবির তৈরী করবে। এই পর্দাগুলিতে সূচীশিল্প দ্বারা স্বর্গদূতের মূর্তি চিত্রিত থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “পবিত্র তাঁবুটি তৈরী করবে 10টি পর্দা দিয়ে| পর্দাগুলি তৈরী হবে মসৃণ শনের কাপড়ে এবং নীল, বেগুনী ও লাল সুতোয়| একজন দক্ষ কারিগর পর্দাটি বুনবে এবং তাতে সে করূব দূতের চিত্র সেলাই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি দশটি পর্দা দিয়ে একটি পবিত্র সমাগম তাঁবু তৈরী করবে; সেগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে তৈরী করবে; সেই পর্দাগুলি সুনিপুণ করূবদের আকৃতি থাকবে।