Exodus 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জোড়ার স্থানে প্রথম অন্ত্য পর্দার কিনারায় পঞ্চাশটি ঘুণ্টিঘরা তৈরি করে দেবে এবং সংযোগকারী দ্বিতীয় পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টিঘরা তৈরি করে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম বড় টুকরাটা একপাশের চওড়ার দিকের কিনারা ধরে পঞ্চাশটা ফাঁস তৈরী করাতে হবে; দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম বড় টুকরাটা একপাশের চওড়ার দিকের কিনারা ধরে পঞ্চাশটা ফাঁস তৈরী করাতে হবে; দ্বিতীয় বড় টুকরাতেও ঠিক তা-ই করাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম প্রস্থ পর্দার শেষের পর্দাটির ধারে পঞ্চাশটি ফাঁস এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটির ধারেও পঞ্চাশটি ফাঁস থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি ভাগের শেষে পর্দার নীচে 50টি ফাঁস লাগাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জোড় জায়গায় প্রথম পর্দার শেষ মুড়াতে পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে এবং সংযুক্তব্য দ্বিতীয় পর্দার মুড়াতেও পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে।