Exodus 26:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ব্রোঞ্জের পঞ্চাশটি ঘুণ্টি গড়ে সেই ঘুণ্টিঘরাতে তা প্রবেশ করিয়ে তাঁবু সংযুক্ত করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি কোরো এবং এক এককরূপে একসঙ্গে তাঁবুটি বেঁধে রাখার জন্য সেগুলি ফাঁসগুলির মধ্যে আটকে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পিত্তলের পঞ্চাশ ঘুন্টি গড়িয়া সেই ঘুন্টিঘরাতে তাহা প্রবেশ করাইয়া তাম্বু সংযুক্ত করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পিত্তলের পঞ্চাশটি ঘুণ্টি গড়িয়া সেই ঘুণ্টিঘরাতে তাহা প্রবেশ করাইয়া তাম্বু সংযুক্ত করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ব্রোঞ্জ দিয়ে পঞ্চাশটা আংটা তৈরী করিয়ে তা ফাঁসের মধ্য দিয়ে ঢুকিয়ে সেই বড় টুকরা দু’টা একসংগে আট্কে দিতে হবে। তাতে বড় টুকরা দু’টা মিলে একটা তাম্বু-ঢাকন হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ব্রোঞ্জ দিয়ে পঞ্চাশটা আংটা তৈরী করিয়ে তা ফাঁসের মধ্য দিয়ে ঢুকিয়ে সেই বড় টুকরা দু’টা একসংগে আট্কে দিতে হবে। তাতে বড় টুকরা দু’টা মিলে একটা তাম্বু-ঢাকন হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঞ্চাশটি পিতলের আঙটা দিয়ে ঐ ছিদ্রগুলি পরস্পর জোড়া লাগাবে, তাহলে সম্পূর্ণ একটি ছাউনি তৈরী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার পর্দাগুলি একত্র করার জন্য 50টি পিতলের আংটা তৈরী করবে এবং একসঙ্গে সেগুলি টাঙ্গাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পিতলের পঞ্চাশটি হূক তৈরী করে হূকের ঘরে তা ঢুকিয়ে তাঁবু সংযুক্ত করবে; তাতে তা একই তাঁবু হবে;