Exodus 26:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি তাঁবুর জন্য পরিশোধিত ভেড়ার চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে, আবার তার উপরে শুশুকের চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি কোরো, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি তাম্বুর জন্য রক্তীকৃত মেষচর্ম্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশচর্ম্মের এক ছাদ প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি তাম্বুর জন্য পরিশোধিত মেষচর্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশচর্মের এক ছাদ প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার উপরটা ঢেকে দেবার জন্য লাল রং করা ভেড়ার চামড়া দিয়ে একটা ঢাকনি তৈরী করাতে হবে, আর তার উপরটা ঢেকে দিতে হবে শুশুকের চামড়ার ঢাকনি দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার উপরটা ঢেকে দেবার জন্য লাল রং করা ভেড়ার চামড়া দিয়ে একটা ঢাকনি তৈরী করাতে হবে, আর তার উপরটা ঢেকে দিতে হবে শুশুকের চামড়ার ঢাকনি দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি শিবিরের চূড়া ঢাকার জন্য ভেড়ার পাকানো চামড়া ও শুশুকের চামড়া দিয়ে আচ্ছাদন তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভেতরের তাঁবু থেকে বাইরের তাঁবুতে যাওয়ার জন্য দুখানি চামড়ার ছাদ তৈরী করবে| একটি হবে পুং মেষের পাকা চামড়ায তৈরী এবং অন্যটি হবে উৎকৃষ্ট চামড়ার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি তাঁবুর জন্য রক্ত বর্ণের ভে ড়ার চামড়ার এবং অন্য একটি সুন্দর চামড়ার ছাদ তৈরী করবে।