Exodus 26:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই বিশটি তক্তার নিচে চল্লিশটি রূপার চুঙ্গি গড়ে দেবে; একটি তক্তার নিচে তার দুই পায়ার জন্য দু’টি চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নিচেও তাদের দু’টা করে পায়ার জন্য দু’টা করে চুঙ্গি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেগুলির তলায় লাগানোর জন্য রুপোর চল্লিশটি ভিত তৈরি কোরো—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে ভিত, এক-একটি অভিক্ষেপের তলায় একটি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই বিংশতি তক্তার নীচে চল্লিশ রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিবে; এক তক্তার নীচে তাহার দুই পায়ার নিমিত্তে দুই চুঙ্গি, এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার নিমিত্তে দুই দুই চুঙ্গি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই বিংশতি তক্তার নিচে চল্লিশটি রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিবে; এক তক্তার নিচে তাহার দুই পায়ার জন্য দুই চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার জন্য দুই দুই চুঙ্গি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ ফ্রেমগুলোর প্রত্যেকটা পায়ার নীচে বসাবার জন্য চল্লিশটা রূপার পা-দানি তৈরী করাবে- প্রত্যেকটা ফ্রেমের জন্য দু’টা করে, অর্থাৎ প্রত্যেকটা পায়ার জন্য একটা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ ফ্রেমগুলোর প্রত্যেকটা পায়ার নীচে বসাবার জন্য চল্লিশটা রূপার পা-দানি তৈরী করাবে- প্রত্যেকটা ফ্রেমের জন্য দু’টা করে, অর্থাৎ প্রত্যেকটা পায়ার জন্য একটা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুড়িটি তক্তার নীচে লাগানোর জন্য তুমি চল্লিশটি রূপোর খাপ তৈরী করবে। প্রত্যেকটি তক্তার নীচে তার দুটি পায়ার জন্য দুটি করে খাপ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাঠামোগুলির নীচে লাগানোর জন্য রূপো দিয়ে 40টি ভূমিমূল তৈরী করবে| প্রত্যেকটি কাঠামোর গোড়ায় দুটি করে রূপোর পায়া বা ভূমিমূল থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই কুড়িতম তক্তার নীচে চল্লিশটি রূপার ভিত্তি তৈরী করে দেবে; এক তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি হবে।