Exodus 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক পর্দা লম্বায় আটাশ হাত ও প্রত্যেক পর্দা চওড়ায় চার হাত হবে; সমস্ত পর্দার এক মাপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক যবনিকা দীর্ঘে আটাইশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; সমস্ত যবনিকার এক পরিমাণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে আটাইশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; সমস্ত যবনিকার এক পরিমাণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
টুকরাগুলো সব একই মাপের হবে- লম্বায় আটাশ হাত এবং চওড়ায় চার হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টুকরাগুলো সব একই মাপের হবে- লম্বায় আটাশ হাত এবং চওড়ায় চার হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি পর্দা হবে আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া। পর্দাগুলি একই মাপের হওয়া চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি পর্দা একই রকম আকৃতির তৈরী করবে| প্রত্যেকটি পর্দা দৈর্ঘ্যে 28 হাত ও প্রস্থে 4 হাত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতিটি পর্দার দৈর্ঘ্য আটাশ হাত ও প্রতিটি পর্দা প্রস্থে চার হাত হবে; সব পর্দার পরিমাণ সমান হবে।