Exodus 26:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’টি তক্তার নিচে জোড় হবে এবং সেভাবে মাথাতেও প্রথম কড়ার কাছে জোড় হবে; এরকম দু’টিতেই হবে; তা দুই কোণের জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুটি কোনায় সেগুলি যেন অবশ্যই নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হয় এবং একটিই বলয়ে লাগানো থাকে; দুটিই একইরকম হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই তক্তার নীচে যোড় হইবে, এবং সেইরূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় হইবে; এইরূপ উভয়েতেই হইবে; তাহা দুই কোণের নিমিত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুই তক্তার নিচে যোড় হইবে, এবং সেইরূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় হইবে; এইরূপ উভয়েতেই হইবে; তাহা দুই কোণের নিমিত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ফ্রেম দু’টার প্রত্যেকটা দুই কোণার দু’টা ফ্রেমের সংগে একত্র করে নীচ থেকে উপর পর্যন্ত জোড়া দিতে হবে। প্রত্যেকটি কোণার দুই ফ্রেম ও পাশের ফ্রেমটা আংটা দিয়ে একসংগে জুড়ে দিতে হবে। দুই কোণা একই রকম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ফ্রেম দু’টার প্রত্যেকটা দুই কোণার দু’টা ফ্রেমের সংগে একত্র করে নীচ থেকে উপর পর্যন্ত জোড়া দিতে হবে। প্রত্যেকটি কোণার দুই ফ্রেম ও পাশের ফ্রেমটা আংটা দিয়ে একসংগে জুড়ে দিতে হবে। দুই কোণা একই রকম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তক্তা দুটি তলায় ও মাথার দিকে একই রকমের হবে এবং একটি মাত্র আঙটা দিয়ে জোড়া থাকবে। একই ভাবে এই দুটি তক্তা তৈরী করবে এবং এগুলি হবে দুই কোণের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুই কোণার কাঠামো দুখানি পরস্পরের সঙ্গে নীচের দিকে যুক্ত থাকবে| ওপরে একটি কড়া এই দুখানি কাঠামোকে একত্রে ধরে রাখবে| দু দিকের কোণাতেই একই রকম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুটি তক্তার নীচে জোড়া হবে এবং সেইভাবে উপরের অংশেও প্রথম কড়ার কাছে জোড় হবে; এই ভাবে পিছনের উভয় কোণেই হবে; তা দুটি কোণের জন্য হবে।