Exodus 26:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তক্তা আটখানা হবে ও সেগুলোর রূপার চুঙ্গি ষোলটি হবে; একটি তক্তার নিচে দু’টি চুঙ্গি ও অন্য তক্তার নিচে দু’টি চুঙ্গি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তক্তা আটখানা হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলটী হইবে; এক তক্তার নীচে দুই চুঙ্গি, ও অন্য তক্তার নীচে দুই চুঙ্গি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তক্তা আটখানা হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলটি হইবে; এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য তক্তার নিচে দুই চুঙ্গি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে পিছন দিকে আটটা ফ্রেম হবে এবং প্রত্যেকটা ফ্রেমের নীচে দেবার জন্য দু’টা করে মোট ষোলটা রূপার পা-দানি থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে পিছন দিকে আটটা ফ্রেম হবে এবং প্রত্যেকটা ফ্রেমের নীচে দেবার জন্য দু’টা করে মোট ষোলটা রূপার পা-দানি থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোট আটখানা তক্তা এবং তাদের দুটি করে পায়ার জন্য ষোলটি রূপোর খাপ তৈরী করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রকম মোট আটটি কাঠামো থাকবে এবং 16টি রূপোর পায়া থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে অবশ্যই আটটি তক্তা থাকবে এবং সেগুলি রূপার ভিত্তি ষোলটী হবে; এক তক্তার নীচে দুটি ভিত্তি, ও অন্য তক্তার নীচে দুটি ভিত্তি থাকবে।