Exodus 26:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ তক্তাগুলো সোনা দিয়ে মোড়াবে ও অর্গলের ঘর হবার জন্য সোনাকড়া তৈরি করবে এবং সমস্ত অর্গল সোনা দিয়ে মুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঠামোগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো এবং অর্গলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি কোরো। আর অর্গলগুলিও সোনা দিয়ে মুড়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ তক্তাগুলি স্বর্ণে মুড়িবে, এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণকড়া গড়িবে, এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ তক্তাগুলি স্বর্ণে মুড়িবে, ও অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণকড়া গড়িবে, এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফ্রেমগুলো সোনা দিয়ে মুড়াতে হবে এবং হুড়কাগুলো ঢুকাবার জন্য সোনার কড়া তৈরী করে ফ্রেমে লাগাতে হবে। সেই হুড়কাগুলোও সোনা দিয়ে মুড়িয়ে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফ্রেমগুলো সোনা দিয়ে মুড়াতে হবে এবং হুড়কাগুলো ঢুকাবার জন্য সোনার কড়া তৈরী করে ফ্রেমে লাগাতে হবে। সেই হুড়কাগুলোও সোনা দিয়ে মুড়িয়ে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তক্তাগুলি তুমি সোনা দিয়ে মুড়বে। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করবে এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কাঠামোগুলি তারপর সোনা দিয়ে মুড়ে দেবে| তক্তাগুলি আটকানোর জন্য আংটা ব্যবহার করবে| আংটাগুলিও অবশ্যই সোনার হবে| কীলকগুলিকে সোনা দিয়ে ঢেকে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেবে এবং খিলের ঘর হবার জন্য সোনার কড়া গড়বে এবং খিলগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।