Exodus 26:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়ত-তাঁবুর যে নমুনা পর্বতে তোমাকে দেখান হল, সেই অনুসারে তা স্থাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পর্বতের উপরে তোমার কাছে যেমনটি প্রদর্শিত হল, ঠিক সেই পরিকল্পনা অনুসারেই সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবাসের যে আদর্শ পর্ব্বতে তোমাকে দেখান গেল, তদনুসারে তাহা স্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবাসের যে আদর্শ পর্বতে তোমাকে দেখান গেল, তদনুসারে তাহা স্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই পাহাড়ের উপরে তোমাকে আবাস-তাম্বুর যে নমুনা দেখানো হল তুমি ঠিক সেইমত করেই সেটা তৈরী করাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই পাহাড়ের উপরে তোমাকে আবাস-তাম্বুর যে নমুনা দেখানো হল তুমি ঠিক সেইমত করেই সেটা তৈরী করাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ের উপরে যে নকশা তোমাকে দেখানো হল সেই অনুযায়ী তুমি শিবিরটি স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে পর্বতের ওপর দেখানো পরিকল্পনা অনুযায়ী অবশ্যই তোমাদের পবিত্র তাঁবুটি তৈরী করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবুর জন্য যে পরিকল্পনা পর্বতে তোমাকে দেখান হয়েছিল, সেই অনুসারে তা স্থাপন করবে।