Exodus 26:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসীনা সুতা দিয়ে একটি পর্দা প্রস্তুত করবে; তা শিল্পীদের কাজ হবে, তাতে কারুবীদের আকৃতি থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো, এবং দক্ষ কারিগর দিয়ে তাতে করূবদের নকশা ফুটিয়ে তোলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে; তাহা শিল্পকারের কর্ম্ম হইবে, তাহাতে করূবগণের আকৃতি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে; তাহা শিল্পকারের কর্ম হইবে, তাহাতে করূবগণের আকৃতি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে একটা পর্দা তৈরী করাবে। ওস্তাদ কারিগর দিয়ে তার উপরে করূবদের ছবি বুনিয়ে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে একটা পর্দা তৈরী করাবে। ওস্তাদ কারিগর দিয়ে তার উপরে কারুবীদের ছবি বুনিয়ে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতো দিয়ে একটি পর্দা তৈরী করবে। সেটির উপরে সূচীশিল্প দ্বারা স্বর্গ দূতের মূর্তি চিত্রিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র তাঁবুর ভেতর বিভাজনের জন্য মসৃণ শনের কাপড়ের পর্দা বানাবে| ঐ পর্দার ওপর অবশ্যই করূব দূতের চেহারা থাকতে হবে| লাল, নীল, বেগুনী সূতোর কারুকার্য্যে তা ফুটে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূতো দিয়ে এক পর্দা তৈরী করবে; তা শিল্পের কাজ হবে, তাতে করুবদের আকৃতি থাকবে।