Exodus 26:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঘুণ্টিগুলোর নিচে পর্দা খাটাবে এবং সেখানে পর্দার ভিতরে শরীয়ত-সিন্দুক আনবে। সেই পর্দা পবিত্র স্থানের ও মহা-পবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্দাটি আঁকড়া থেকে নিচে ঝুলিয়ে দিয়ো এবং বিধিনিয়মের সিন্দুকটি পর্দার পিছন দিকে রেখে দিয়ো। পর্দাটিই পবিত্র স্থানটিকে মহাপবিত্র স্থান থেকে পৃথক করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঘুন্টি সকলের নীচে তিরস্করিণী খাটাইয়া দিবে, এবং তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্যসিন্দুক আনিবে; এবং সেই তিরস্করিণী পবিত্র স্থানের ও অতি পবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঘুণ্টি সকলের নিচে তিরস্করিণী খাটাইয়া দিবে, এবং তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্য-সিন্দুক আনিবে। সেই তিরস্করিণী পবিত্র স্থানের ও অতিপবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর্দাটা উপরের মসীনার কাপড়ে লাগানো আংটার নীচে ঝুলানো থাকবে। এই পর্দার পিছনে সাক্ষ্য-সিন্দুকটি রাখবে। পর্দাটা মহাপবিত্র স্থান ও পবিত্র স্থানের মাঝখানে থেকে দু’টি স্থানকে আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পর্দাটা উপরের মসীনার কাপড়ে লাগানো আংটার নীচে ঝুলানো থাকবে। এই পর্দার পিছনে সাক্ষ্য-সিন্দুকটি রাখবে। পর্দাটা মহাপবিত্র স্থান ও পবিত্র স্থানের মাঝখানে থেকে দু’টি স্থানকে আলাদা করে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আঙটাগুলির নীচে পর্দাটি ঝুলিয়ে দেবে এবং চুক্তি সিন্দুকটি এনে পর্দার আড়ালে রাখবে। এই পর্দাটি তখন তোমাদের কাছে পবিত্রস্থান ও মহাপবিত্রস্থানের ব্যবধান সূচীত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্দাটি সোনার আংটাগুলির নীচে টাঙিযে দাও| তারপর ঠিক পর্দার পিছনে সাক্ষ্যসিন্দুক রাখবে| টাঙানো পর্দা দিয়ে পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থানের মধ্যে বিভাজন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হূকগুলির নীচে পর্দা খাটিয়ে দেবে এবং সেখানে পর্দার ভিতরে সাক্ষ্য সিন্দুক আনবে এবং সেই পর্দা ও অতি পবিত্র স্থান থেকে পবিত্র স্থানকে আলাদা করে রাখবে।