Exodus 26:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পর্দার বাইরে রাখবে টেবিল ও টেবিলের সম্মুখে শরীয়ত-তাঁবুর পাশে, দক্ষিণ দিকে প্রদীপ-আসন রাখবে এবং উত্তর দিকে টেবিল রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর উত্তর দিকে পর্দার বাইরে টেবিলটি রেখে দিয়ো এবং সেটির বিপরীতে দক্ষিণ দিকে দীপাধারটি রেখে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে, ও মেজের সম্মুখে আবাসের পার্শ্বে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে; এবং উত্তরদিকে মেজ রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে ও মেজের সম্মুখে আবাসের পার্শ্বে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে, এবং উত্তরদিকে মেজ রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পর্দাটার বাইরে পবিত্র স্থানের মধ্যে উত্তর পাশে টেবিলটা রাখতে হবে আর তার উল্টাদিকে দক্ষিণ পাশে থাকবে বাতিদানটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পর্দাটার বাইরে পবিত্র স্থানের মধ্যে উত্তর পাশে টেবিলটা রাখতে হবে আর তার উল্টাদিকে দক্ষিণ পাশে থাকবে বাতিদানটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্দার বাইরে শিবিরের উত্তর দিকে বেদীটি রাখবে, এবং বেদীর বিপরীতে শিবিরের দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র স্থানে পর্দার উল্টো দিকে নির্মিত বিশেষ টেবিলটি রাখবে| টেবিলটি বসানো হবে পবিত্র তাঁবুর উত্তর দিকে| এবার দীপদানটিকে বসাবে দক্ষিণ দিকে টেবিলের থেকে খানিকটা দূরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পর্দার বাইরে মেজ রাখবে ও টেবিলের সামনে সমাগম তাঁবুর পাশে, দক্ষিণদিকে বাতিদানি রাখবে এবং উত্তরদিকে টেবিল রাখবে।